ব্যাংকিং ও ফিন্যান্স
ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য pdf download
ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য (হার্ডকভার)
আপনি কি জানেন একফালি কাগজ কিভাবে এত গুরুত্বপূর্ণ হলো? অর্থনৈতিক বৈষম্য লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে কেন? আর কেনই বা উন্নত বিশ্ব এত ঋণগ্রস্থ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো খুব তাত্ত্বিক এবং বিচ্ছিন্... See more
আপনি কি জানেন একফালি কাগজ কিভাবে এত গুরুত্বপূর্ণ হলো? অর্থনৈতিক বৈষম্য লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে কেন? আর কেনই বা উন্নত বিশ্ব এত ঋণগ্রস্থ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো খুব তাত্ত্বিক এবং বিচ্ছিন্ন বলে মনে হতে পারে। অথবা মনে হতে পারে এগুলো জানা কি আমাদের খুব প্রয়োজন? আসলে প্রশ্নগুলো মোটেও বিচ্ছিন্ন কিংবা তাত্বিক নয়; সম্পূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং একই সুতোয় গাথা বাস্তবতা। আমাদের জীবনে নিয়মিত গভীর প্রভাব ফেলা এই না-দেখা বাস্তবতাগুলোকে ছোটছোট গল্পের আকারে সাজিয়ে সবার কাছে সহজভাবে তুলে ধরতে রচনা করা হয়েছে এই বই। বইটিতে গ্রন্থাকার আমাদের এই নাজানা বাস্তবতাকেই গল্পের মতো প্রাণবন্ত এবং ছবির ন্যায় রঙিন করে ফুটিয়ে তুলেছেন।
Review:
By Israt Jahan
ব্যাংক, টাকা,মুদ্রা ব্যবস্থা এই বিষয়গুলো আমাদের জীবনের চলার পথে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। আমরা এসবে জড়িয়ে থাকলেও ভেতরের মূল রহস্য ক'জন জানি! আর এই না জানার জন্য চারপাশে দেখবেন কেউ দেউলিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঋণের বোঝা টানতে টানতে নিঃস্ব হয়ে যাচ্ছে। সেই ঋণ পরিশোধ করতে আবার ব্যাংকের নিকট গিয়ে সুদে ঋণ নিয়ে পূর্বের ঋণ পরিশোধ করছে। এভাবেই চলছে আর দিনশেষে মাথা চাপড়ানো ছাড়া উপায় নেই।
By Abirr Munna
মোহাইমিন পাটোয়ারীর ‘ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য’ বইটি অর্থনীতির জটিল বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরেছে। বইটি পড়তে গিয়ে আপনি জানবেন, কীভাবে ব্যাংক ব্যবস্থা আমাদের জীবনের প্রতিটি অংশে জড়িয়ে আছে এবং কীভাবে ধনী দেশগুলো তাদের সম্পদ বৃদ্ধি করেছে। লেখক গল্পের ছলে আমাদের প্রতিদিনের জীবন এবং বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতাকে ব্যাখ্যা করেছেন। অর্থনীতি সম্পর্কে আগে কিছু না জানলেও, এই বইটি আপনাকে গভীরতর বোঝার সুযোগ করে দেবে। এটি একটি গুরুত্বপূর্ণ বই, যা পড়া উচিত সবার।

Post a Comment
0 Comments